শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ইয়াবা, ফাইল ছবি ভয়েস প্রতিবেদক:
টেকনাফের সেন্টমার্টিন ছেড়া দ্বীপে অভিনব কায়দায় পাচারকালে ৩ লাখ ১০হাজার পিস ইয়াবাসহ দশজনকে আটক করেছে নৌ বাহিনী।
বৃহস্পতিবার (১৯মে) ভোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন,শাহজালাল(৩০) ইলিয়াস(২৬) কালামিয়া(২৪)মো: রফিক(৩৩)মোহাম্মদ রহিম(২২),রবিউল ইসলাম(৩৪) মোহাম্মদ ইব্রহিম(৩৩)আবু বক্কর(৩৩) জসিম উদ্দিন(২৩)রফিক উদ্দিন(৪৪)
বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছৈড়াঁদাবীপে পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিংবোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌ বাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়।
বোটটি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ লাখন ১০হাজার পিস ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ফিশিংবোট এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোস্গার্ডে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ভয়েস/আআ