শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

ছোট মহেশখালী লম্বাঘোনা বাজারে দু’পক্ষের সংঘর্ষ: আহত -১০

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী লম্বাঘোনা বাজারে টমটম গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল ২০ মে সন্ধ্যা সাড়ে ৫ টায় এ ঘটনাটি  ঘটে। সূত্রে জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়নে টমটম গাড়ি সমিতির সভাপতি হিসেবে আগে দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাফরের ছেলে মোজাম্মেল। তার পক্ষে টোল আদায় করা হতো। এদিকে সম্প্রতি ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেতু বন্ধু রিয়ান শিকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সড়ক পথে গাড়ি চলাচলে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করেন। এ কমিটির সভাপতি হিসেবে জাহেদ সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে  হেলাল উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। নতুন এ কমিটির অধীনে টোল আদায় করা হলে মোজাম্মেল লম্বাঘোনা বাজারে এসে টোল আদায়কারীকে মারধর ও হুমকি ধমকি দেয়। পরে বিষয়টির ব্যাপারে নতুন কমিটির সভাপতি জাহেদ ও সাধারণ সম্পাদক হেলাল অবগত হলে ২০ মে সন্ধ্যা সাড়ে ৫ টায় লম্বাঘোনা বাজারে মোজাম্মেলকে দেখে তার সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে এসময় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় মোজাম্মেলের পিতা মোহাম্মদ জাফর এসে মোজাম্মেলকে বাড়িতে নিয়ে যান। সূত্র আরো জানান, পরে এ ঘটনার খবর পেয়ে মোজাম্মেলের বড় ভাই  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম এসে দলবদ্ধ ভাবে লম্বাঘোনা বাজারে অবস্থিত ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা পরিষদ কার্যালয় ভাংচুর করে। এমনটি অভিযোগ করেন চেয়ারম্যান রিয়ান শিকদার। তিনি আরো জানান, এসময় পরিষদ কার্যালয়ে হালনাগাদ ভোটার বিষয়ে কাজ করছিলেন তিনি। উদ্ভট একটি পরিস্থিতি দেখতে পেয়ে চেয়ারম্যান রিয়ান শিকদার কার্যালয় থেকে বাহিরে আসতেই তার উপর হামলা চালায় হামলাকারীরা। এসময় রিয়ান শিকদারকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাই আমানুল ইসলাম সিকদার, নুরুল ইসলাম সিকদার, জাহেদ সিকদার ও নব গঠিত ছোট মহেশখালী টমটম গাড়ি সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এসময় হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ১০ জন আহত হয়েছে।
একপক্ষের আহতরা হলেন- চেয়ারম্যান রিয়ান শিকদার, নুরুল ইসলাম সিকদার,  আমানুল ইসলাম সিকদার, জাহেদ সিকদার ও হেলাল উদ্দিন। আহত হেলাল উদ্দিনের অবস্থা আশংকাজনক। তাকে কক্সবাজার  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মহেশখালী উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানান।  অন্যপক্ষের আহতরা হলেন- এনামুল করিম, মোজাম্মেল, আবু বক্কর, আবদুল করিম, ছৈয়দুল করিম। এই ঘটনার খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) এর নেতৃত্বে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লম্বাঘোনা বাজারে সিসিটিভি ক্যামরা রয়েছে। এ ক্যামরার ফুটেজ থেকে অপরাধী চিহ্নিত করা সহজ হবে। এদিকে চেয়ারম্যান রিয়ান শিকদারের বড় ভাই সিরাজুল মোস্তফা সিকদার বাশি কোম্পানি বলেন, গত ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই রিয়ান শিকদার এর প্রতিদ্বন্দ্বী এনামুল করিম বিভিন্ন ভাবে সুযোগ খুঁজছিলেন যে, রিয়ান শিকদারকে তারা মেরে ফেলবেন।
সেই সুযোগে তারা ২০ মে সন্ধ্যা সাড়ে ৫ টায় রিয়ান শিকদারকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। উক্ত ঘটনায় সিরাজুল মোস্তফা সিকদার বাশি কোম্পানি বাদী হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) বলেন, এই ঘটনায় অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION