শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
ভূমি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এবং ঝামেলার মূল সমস্যা বলে মনে করা হতো। এই আদি সমস্যা হঠাৎ পরিবর্তন সম্ভব নয়। জনকল্যাণের চিন্তা করে সরকার বিভিন্ন উদ্যেগ গ্রহণ করে থাকে। তাই এখন থেকে ঘরে বসেই পারে ভূমি সেবা।
রবিবার (২২ মে) দুপুরে কক্সবাজার জেলায় ‘ভূমি সেবা সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব কবীর মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাধারণ মানুষরা কষ্ট পায় এদের কারণে যারা টাকা দিয়ে পদ্ধতিগতভাবে ভূমি সেবা গ্রহণ না করে দালালের মাধ্যমে ভূমি সেবা গ্রহণ করে। অথচ সাধারণ মানুষজন স্বাভাবিকভাবে ভূমি সেবা গ্রহণ করে।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ‘ভূমি সেবা অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, এডিএম মোঃ আবু সুফিয়ান, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ মামুন, সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান, উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বলেন, যে কোন দুর্নীতি, অনিয়মের খবর জানাবেন। মোবাইলে হোক, এসএমএসে হোক। সবার অভিযোগ বিবেচনায় আনা হয়। সরকারী সেবা পেতে কেউ যেন অবৈধ উপায়ে টাকা পয়সার লেনদেন না করে।
আলোচনা সভার আগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ভয়েস/জেইউ।