শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

মহেশখালী পৌরসভার জলদাশ পাড়া থেকে চোলাই মদ উদ্ধার

ভয়েস  প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার সংলগ্ন জলদাশ পাড়ার মৃত দীন বন্ধু জলদাশের ছেলে কালা বাশি জলদাশের আস্তানা থেকে বিপুল পরিমাণ (বস্তাবন্দি) চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

গত ২২ মে রাত্রে স্থানীয় জনসাধারণ এ চোলাই মদ উদ্ধার করে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুল ইসলাম বাদশা’র মাধ্যমে মহেশখালী থানাকে খবর দিলে থানার সেকেন্ড অফিসার এসআই মফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে উদ্ধারকৃত চোলাই মদ গুলো জব্দ করেন। তবে এই চোলাই মদের মুল হোতা কালা বাশিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে। এলাকাবাসী জানান, কালা বাশি স্থানীয় একটি পুকুরের পাহারাদার হিসেবে কাজ করে। এই পাহারাদারের আড়ালে গোপনে সে দীর্ঘদিন যাবত চোলাই মদ বিক্রি করে আসছিল। এতে এলাকাবাসী সামাজিক দায়িত্ববোধ থেকে কালা বাশীর আস্তানা থেকে এ চোলাই মদ উদ্ধার করেছে বলে জানা গেছে। জলদাশ পাড়াকে মাদকমুক্ত করতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION