শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

নৌকার প্রার্থীদের জিতিয়ে আনার আহবান মহেশখালী যুবলীগের

মহেশখালী উপজেলা যুবলীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম।

বার্তা পরিবেশক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে, মহেশখালী উপজেলাধীন বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখা বর্ধিত সভা (২৩ মে) উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে সম্পন্ন হয়।

উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখার আলহাজ্ব আহবায়ক সাজেদুল করিম।
সভা সঞ্চালনায় ছিলেন  যুগ্ম – আহবায়ক এড. শেখ কামাল  এবং যুগ্ন- আহবায়ক সেলিম উল্লাহ সেলিম।

বর্ধিত সভায় আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম বলেন, মহেশখালীতে যাদেরকে নৌকার প্রার্থীদের মনোনীত করেছেন তাদেরকে জিতিয়ে আনা সাংগঠনিক কর্তব্য। তাই সকল নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করে দুই ইউনিয়নের বিজয় উপহার দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তিনি আরো বলেন, উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। সাধারণ মানুষের অধিকারের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি আহবান করে বলেন এটি আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে নৌকাকে বিজয়ী করে আনতে হবে। যুবলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে  নির্বাচনী মাঠে কাজ করতে হবে।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেনঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখার সদস্যবৃন্দ, ইউনিয়ন যুবলীগ এর সভাপতি – সম্পাদকবৃন্দ এবং ওয়ার্ড় যুবলীগ এর সভাপতি – সম্পাদকবৃন্দ।

উক্ত বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ
১/ নির্বাচন পরিচালনা ও মনিটরিং করার জন্য কমিটি গঠন
২/ আগামী ২৬-০৫-২২ কালারমারছড়া ইউনিয়নে বর্ধিত সভা বিকাল ৪ ঘটিকায়।
৩/ ২৭-০৫-২২ শাপলাপুর ইউনিয়নে বর্ধিত সভা বিকাল ৪ ঘটিকায়।
৪/ ০৩-০৬-২২ মাতারবাড়ি ইউনিয়নে বর্ধিত সভা বিকাল ৪ ঘটিকায়।
৫/ বিশেষভাবে সিদ্ধান্ত হয় যে কালারমারছড়া ইউনিয়ন যুবলীগ এর সহ-সভাপতি আক্তারুজ্জামান বাবুকে তার মননোয়ন প্রত্যহারের জন্য নির্দেশ প্রদান।
অন্যতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখা তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION