শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গান, আবৃত্তি, নৃত্য ও কথামালা ।
” শতবর্ষে বিদ্রোহী” এ প্রতিপাদ্যে বুধবার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি,সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক কেন্দ্রের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রধান নির্বা্হী শ্রাবস্তী রায়,শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী,জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী,সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জসিমউদ্দীন বকুল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনসহ বীর মুক্তিযোদ্ধা,পদস্থ সরকারি কর্মকর্তা,সংস্কৃতিকর্মী ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ