শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ১৯তম বোর্ড সভা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি:

গতকাল ২৬ মে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ১৯তম বোর্ড সভা কউক এর নবনির্মিত অফিস ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের শুভ উদ্বোধন করায় বোর্ড সভার পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। কক্সবাজার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা সমূহের মধ্যে ২য় স্থান এবং বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৩য় স্থান অর্জন করায় বোর্ড সভার পক্ষ হতে কউক চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয়।

সভাপতি জানান, গত ৬ মে ২০১৭  মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১৮ মে ২০২২ তারিখ শুভ উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, ১৮ মে ২০২২ তারিখ অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে একটি আধুনিক, আকর্ষণীয় ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে বাস্তবায়নের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে সকল দপ্তর/সংস্থার সমন্বয়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী পুরো কক্সবাজারকে নিয়ে আধুনিক ও যুগোপযোগী মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়াও তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান অন্যান্য প্রকল্পসহ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত বোর্ড সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বোর্ড সভায় কউক এর সদস্য (প্রকৌশল); ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি; বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি; জেলা প্রশাসকের প্রতিনিধি; স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধি; কক্সবাজার গণপূর্ত বিভাগের প্রতিনিধি; পুলিশ সুপারে প্রতিনিধি, চুয়েট এর প্রতিনিধি, কক্সবাজার পৌরসভার প্রতিনিধিসহ স্থানীয় বোর্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION