শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ভারত থেকে কোন রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না, পুশব্যাক করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ভারত থেকে কোন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। প্রবেশ করতে চাইলে তাদেরকে পুশব্যাক করার জন্য বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাদেরকে ভারতেই পাঠিয়ে দেবে। সাম্প্রতিক ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ জানিয়ে আমরা বলেছি।

স্বরাষ্ট্র মন্ত্রী আজ বৃহস্পতিবার রাতে  ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে উপরোক্ত কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন রোহিঙ্গা ক্যাম্পে মাদক ব্যবসা উদ্বেগ জনক। রোহিঙ্গারা মাদক ব্যবসা সহ নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ছে।  এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী আরো জোরদার করা হবে যাতে প্রয়োজন ছাড়া রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে যেতে না পারে। যারা ক্যাম্পের চলে গেছে তাদেরকে ক্যাম্পে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন ক্যাম্পেের ভেতর এবং বাইরে যারা ইয়াবা আইস কিংবা মাদক ব্যবসা করছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় আমাদের স্বাস্থ্য বিভাগকে বলবো,  তারা যাতে সবাইকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে উদ্ধুদ্ধ করে। সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে যেসব রোহিঙ্গা এসেছে, প্রতি বছর তাদের সংখ্যা ৩৫ হাজার করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ ৩৫ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। পাঁচ বছর হয়েছে, এতে দেড় লাখ কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। সেখানেও আমাদের একটি আশঙ্কার জায়গা। সেটা যাতে আমরা ট্যাকেল দিতে পারি, সেজন্য এসব ব্যবস্থার কথা আমরা চিন্তা-ভাবনা করছি।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার্থে ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বিজিবি যৌথভাবে সার্বক্ষণিক যে টহল দিচ্ছে, সেটা আরও জোরদার করা হবে। ক্যাম্পের বাইরে সেনাবাহিনী,  টহল চলবে। প্রয়োজনে সেনাবাহিনীও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে। যদি কোনো অভিযান প্রয়োজন হয় সেনাবাহিনীও তাতে অংশ নেবে।

রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাটাতারের বেষ্টনী তৈরি রোহিঙ্গারা যাতে বের হতে না পারে  আমরা সেনাবাহিনীকে কাজ দিয়েছিলাম। পর্যবেক্ষণ টাওয়ারের পাশাপাশি সি সি টিভি স্থাপন করা হবে। সেখানে টাওয়ারগুলোতে এপিবিএন থাকবে আর রাস্তায় টহল দেবে, কোনো রোহিঙ্গা যাতে ক্যাম্পের বাইরে প্রয়োজন ও অনুমতি ছাড়া যেতে না পারে। এটা আমরা জোরদার করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এবং আশপাশে যাতে মাদক ব্যবসা করতে না পারে এ জন্য আমরা জোরদার ব্যবস্থা করছি। নাফ নদীতে মাদক চোরাচালান রুখে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। রোহিঙ্গা জনগোষ্ঠী মাদক ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। আমরা এ জায়গায় কঠোর হতে যাচ্ছি। কোনোক্রমেই আমাদের সীমানা পেরিয়ে মিয়ানমারের সঙ্গে যাতে মাদক ব্যবসা না করতে পারে, সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি।’

‘আমরা যেটা অনুমান করছি, এখানে (রোহিঙ্গা ক্যাম্পে) মাদক স্টোর করা আছে। এর মধ্যে আমরা কিছু ধরেও ফেলেছি। এর সঙ্গে যারা জড়িত তারা ধরা পড়বে।

এর আগে বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টারদিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত নির্বাহী কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রধান অতিথি ছিলেন।

কক্সবাজারে রোহিঙ্গা সংক্রান্ত প্রাথমিক তথ্য পর্যালোচনা করা হয়। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ক্যাম্প সংলগ্ন এলাকা ও ক্যাম্পের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ক্যাম্পের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর কার্যক্রম, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, এনজিওদের কার্যক্রম ও তৎপরতা ও বিবিধ নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন সভায় উপস্থিত একটি সুত্র।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রানালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, পুলিশের মহা পরিদর্শক ড. বেনজির আহমদ, বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত ও কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৫টারদিকে ২ দিনের সফরে কক্সবাজার আসেন মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। রাঙ্গামাটি থকে হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

মন্ত্রী আসাদুজ্জামান খান পরদিন শুক্রবার ২৭ মে সকাল সাড়ে ১০ টায় বিজিবি কক্সবাজার রিজিওন এর বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION