বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আব্দুল গাফ্ফার চৌধুরী ছিলেন সংগ্রামী চেতনার প্রাণ শক্তি

ভয়েস নিউজ ডেস্ক:

বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। শনিবার (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদনের শেষে তার স্বপ্ন, সৃষ্টিকর্ম, অবদান নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাফফার চৌধুরীর মৃত্যুতে আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় বৃক্ষের পতন ঘটলো। উনার তুলনায় উনি নিজেই। তার অমর সৃষ্টি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে।

অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, গাফফার ভাইয়ের আজীবন স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা এখন আমাদের দায়িত্ব। যদি আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারি তাহলে গাফফার চৌধুরীর প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ এখন সংকটের মধ্যে, সবচেয়ে বড় হুমকি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা। সেই জায়গাতে গাফফার চৌধুরী ছিলেন সংস্কৃতি আন্দোলন সবচেয়ে বড় মুখ। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন, লালন করেছেন। তাই রাজনীতিতে হোক বা সংস্কৃতিতে হোক, কোথাও আমাদের সমালোচনা করার জায়গা থাকলে তিনি করতেন। কাজের মধ্য দিয়ে আমরা তার স্বপ্ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবো।

শিক্ষাবিদ ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, উনি যখন একুশের কবিতা লিখেছেন তখন আমরা কেবল জন্মেছি। পরে ওনাকে যত দেখেছি, পড়েছি, আমাদের সংগ্রামী চেতনার প্রাণ শক্তি ছিলেন। উনার চলে যাওয়ায় আমরা একজন পাথেয় হারালাম।

সাহিত্যিক আনিসুল হক বলেন, তিনি একটি সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। যতদিন আমরা বেঁচে থাকবো, বাংলাদেশ থাকবে, ততদিন উনি আমাদের মাঝে থাকবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION