শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ইয়াবা ও অস্ত্রসহ তিন রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ :
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে অভিযান চালিয়ে দেশিয় তৈরি অগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদস্যরা।

আটক রোহিঙ্গারা হলেন-মৃত নুর সালামেরে ছেলে মোহাম্মদ আয়াছ (২১),আবু আহমদের ছেলে সোনা মিয়া (২৮) ও মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ আলম প্রকাশ লালু (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি)  তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে সোনা মিয়া নামক যুবকের কাছথেকে ১হাজার ৮৫০ পিস ইয়াবা এবং আয়াছ নামে আরেক যুবকের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে শনিবার রাত দেড়টার সময়  নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে অভিযান চালিয়ে মোঃ আলম প্রকাশ লালু নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তার হেফাজত থেকে একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও গুলিসহ ধৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION