শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

নেদারল্যান্ডে নিখোঁজ পুলিশ সদস্য রাসেলের পরিবারকে জিজ্ঞাসাবাদ

বিশেষ প্রতিবেদক:
ডগ স্কোয়াডের প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডে গিয়ে নিখোঁজ পুলিশের দুই সদস্যের একজন কক্সবাজার জেলার। সে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডেও পল্লাইন্নাকাটা এলাকার লক্ষন চন্দ্র দে ছেলে রাসেল চন্দ্র দে। গত ৯ মে প্রশিক্ষণের জন্য নেদারল্যান্ডসে যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আট সদস্যের একটি দল। কিন্তু, যথা সময়ে গত ২৪ মে অন্যান্যরা দেশে ফিরে আসলেও ফিরেনি পুলিশ সদস্য রাসেল ও শাহ আলম। এ নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তাদের ব্যাপারে পুলিশ সদর দপ্তরে ‘মিসিং রিপোর্ট’ করা হয়।

এঘটনায় তৎপর কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন কক্সবাজার ভয়েসকে জানান, ‘নেদারল্যান্ডে প্রশিক্ষণে গিয়ে নিখোঁজ পুলিশের দুই সদস্যের একজন কক্সবাজার পৌরসভার। তার নাম রাসেল চন্দ্র দে। উক্ত ঘটনায় রাসেল কি সত্যি সত্যিই নিখোঁজ নাকি নিজের ইচ্ছায় নেদারল্যান্ডে লুকিয়ে আছে? তা যাচাই-বাচাই করে জানতে পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাসেলের বাবা লক্ষন চন্দ্র দে, মা রেবা রানী দে, স্ত্রী পম্পী রাণী সহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ৯ মে ডগ স্কোয়াডের প্রশিক্ষণ নিতে চট্টগ্রাম সিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে ৮ সদস্যের দলটি নেদারল্যান্ডে যায়। দলে ছিলেন একজন এসআই (সশস্ত্র), একজন নায়েক এবং পাঁচজন কনস্টেবল।

কনস্টেবল রাসেল ও শাহ আলমের না ফেরার বিষয়য়ে সিএমপির উপপুলিশ কমিশনার (সদর) আমির জাফর স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘প্রশিক্ষণ শেষে দেশে ফেরার আগের দিন ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়ে যান তারা। এর পর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গীরা কোনো খোঁজ দিতে পারেনি। পুলিশ সদর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের খোঁজ করা হচ্ছে। তারা স্বেচ্ছায় পালিয়ে গেছেন নাকি কোথাও বিপদে পড়েছেন তা জানা যায়নি। পরিবারের সদস্যরাও তাদের ব্যাপারে জানেন না।’

এদিকে রাসেলের বড় বোন কমলা পাল জানিয়েছেন, ‘গত ২০ মে তারিখ রাসেল স্ত্রী পম্পীর সঙ্গে সবশেষ কথা বলে। স্ত্রীকে সে নানান কসমেটিকস কেনার কথা জানায়। কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। ২৫ মে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়, প্রশিক্ষণে যাওয়া টিমের ৬ সদস্য একদিন আগে (২৪ মে) দেশে ফিরছে। তবে রাসেল নিখোঁজ।

রাসেল চন্দ্র দে গত ২০১৬ সালে পুলিশের চাকরিতে যোগ দেয়। ২০২১ সালের জুনে সে বিয়ে করে। তার সংসারে তিন মাস বয়সী একটি সন্তানও রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION