বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রশাসনিক কর্মকর্তা হলেন ডিসি-ইউএনও কার্যালয়ের ১৭৭ জন

ভয়েস নিউজ ডেস্ক:

মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১৭৭ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে পদোন্নতি দিয়েছে সরকার।রোববার (২৯ মে) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ মোতাবেক এ ১৭৭ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর দশম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতি দেওয়ার পর এ ১৭৭ কর্মচারীকে পদায়নও করা হয়েছে।

গত ১৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরের পদনাম উপ-প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারীর পদনাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চমান সহকারীর পদনাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদনামে পরিবর্তন করেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আগের হিসাব অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ। বর্তমানে সরকারি চাকরিতে কোনো শ্রেণি ব্যবস্থা নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION