বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

চালের মুল্য বেশি হওয়ার খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভয়েস নিউজ ডেস্ক:

ভরা মৌসুমেও দেশে চালের দাম বেশি কেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ অবৈধভাবে চালের মজুত করে সংকট তৈরি করছে কিনা, তাও যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিব বলেন, ‘এখন ধান ও চালের ভরা মৌসুম। কিন্তু এখন চালের বাজার চড়া। এটি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। অন্যান্য ব্যবসার অনুমোদন নিয়ে কেউ চাল কিনে অবৈধভাবে মজুত করছে কিনা, তাদের কাগজপত্র খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

সচিব বলেন, ‘কিছুদিন আগে ভোজ্যতেলের সংকট তৈরি হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, একইভাবে চালের মজুত হতে পারে। এ কারণে বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব ও কৃষি সচিব বৈঠক করে এ বিষয়ে পর্যালোচনা করে করণীয় ঠিক করবেন। প্রয়োজনীয় চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION