বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

তামাকে লাভ হলেও ক্ষতি বেশি, বোঝেনা চাষিরা

তামাক,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

জমিতে অধিক ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় দিন দিন বেড়েই চলেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ। তামাক চাষে লাভ বুঝলেও স্বাস্থ্যের ক্ষতি সম্পর্কে জানেন না অনেক চাষি। ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়েই বছরের পর বছর তামাক চাষ করছেন উপজেলার চিরাং, দুল্লী, বৈরাটী ও ছিলিমপুরসহ বেশ কয়টি এলাকার বাসিন্দারা। এতে কৃষক এবং তার পরিবারের সদস্যরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

দুল্লী এলাকার তামাক চাষি বদরুল ইসলাম বলেন, ‘বাপ-দাদার আমল থেকেই আমরা তামাক চাষ করে আসছি। এতে আমাদের স্বাস্থ্যের কোনও ক্ষতি হয় না। ধান চাষের তুলনায় তামাক চাষে আমরা দ্বিগুণ আয় করে থাকি। কৃষি অফিস থেকেও তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে চাষাবাদে নিষেধ করা হয়নি। তাই বছরের পর বছর তামাক চাষ করে আসছি।’

ছিলিমপুরের তামাক চাষি কামাল হোসেন বলেন, ‘তামাক চাষ লাভজনক হওয়ায় দিন দিন কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। তবে অনেক সময় তামাক চাষিদের সর্দি-কাশি দেখা দেয়। আর অসুস্থ হলেও এটিকে স্বাভাবিক রোগ মনে করেন চাষিরা। কারণ আমরা অনেকেই তামাক চাষে স্বাস্থ্যঝুঁকির কথা জানি না। তবে মাঝেমধ্যে নানা রোগে আক্রান্ত হই।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-২-এর প্রধান চিকিৎসক খোরশেদ আলম বলেন, ‘তামাক চাষ মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। ফুসফুসজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ক্যানসারে রূপ নিতে পারে। অধিকাংশ তামাক চাষির ফুসফুসে সমস্যা থাকার কথা। পরীক্ষা-নিরীক্ষা করলে সবার রোগ ধরা পড়বে। হয়তো এটি জানেন না তামাক চাষিরা।’

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এফএম মোবারক আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেত্রকোনায় ১৩ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন চাষি ও আশপাশের মানুষজন। তামাক চাষ বন্ধে শিগগিরই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। ওসব এলাকার কৃষকরা যাতে তামাক চাষের বিকল্প ফসল উৎপাদন করেন, সেজন্য তাদের পরামর্শ দেওয়া হবে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION