শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে সকল সুবিধা পাওয়া যায়

এম.এ আজিজ রাসেল:
‘অবৈধ পন্থায় বিদেশ গেলে চোরের মতো থাকতে হয়। গ্নানি টানতে হয় জেলের। আর মৃত্যু হলে দেশে লাশও আনা যায় না সহজেই। কিন্তু দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে পাওয়া যায় সকল সুযোগ সুবিধা।’

বৃহস্পতিবার সকালে কলাতলীর তারকা মানের হোটেলের বলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান। তিনি বলেন, ‘বৈধভাবে বিদেশ যাওয়া কর্মী মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। ক্ষতিপূরণ, বকেয়া ও অন্যান্য অর্থ আদায়পূর্বক ওয়ারিশদের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া লাশ দাফনসহ দেশে আনতে নেওয়া হয় সকল ধরণের উদ্যোগ। তাছাড়া চিকিৎসা ভাতা ১ লক্ষ টাকা ও প্রবাসী কর্মীর সন্তানদের প্রতিবন্ধী ও শিক্ষা ভাতাও দেওয়া হয়। সহজ শর্তে ঋণ দেওয়া হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে। করোনাকালে দেশে ফেরত প্রবাসীকে প্রাথমিকভাবে ৫ হাজার ও পরে আরও ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বিদেশ ফেরার সময় কোয়ারেন্টাইন বাবদ দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা করে। তাই বৈধ উপায়ে দক্ষ হয়ে বিদেশ যান।’

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাংশু বিশ্বাস, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কর্মী, আইনজীবী, জনপ্রতিনিধিরা অংশ নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION