শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

উখিয়ায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ১

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. ছব্বির আহম্মেদ (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।শুক্রবার (৩ জুন) ভোরে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ছব্বির উখিয়ার হলুদিয়া পালং পশ্চিম বড়বিল ৭ নম্বর ওয়ার্ডের মোজাহের মিয়ার ছেলে। এ সময় নূরুল ইসলাম (২৫) নামে একজন পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুডার মো. বিল্লাল উদ্দিন জানান, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদকবিক্রেতা উখিয়ার কোটবাজার এলাকায় ইয়াবা পাচারের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে একজনকে একটি ইয়াবার বস্তাসহ আটক করা হয়। পরে গণনা করলে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক ও পলাতক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION