শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

ভয়েস প্রতিবেদক:
পরিবেশের ভারসাম্য রক্ষায় জেসিআই বাংলাদেশের পাঁচটি লোকাল অরগানাইজেশনের উদ্যোগে শুরু হয়েছে প্রজেক্ট গ্রিন কক্সবাজারের কার্যক্রম। শুক্রবার (০৩ জুন) বিকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এই প্রজেক্টের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘কক্সবাজার একটি দুর্যোগ প্রবণ এলাকা। বাঁকখালি ড্রেজিং ও কিছু বাধ নির্মাণের কারণে বিগত চার বছরে কোনো ভয়াবহ বন্যা হয়নি এখানে। তবে যেকোনো ভয়াবহ বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে জেসিআই বাংলাদেশের বড় ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ‘ দিন দিন বিশ্ব পরিবেশ হুমকির মুখে পড়ছে। এমন সময় পরিবেশ রক্ষামূলক এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। প্রজেক্ট গ্রিন কক্সবাজারের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা।’

এতে বক্তব্য রাখেন জেসিআই কক্সবাজারের লোকাল প্রেসিডেন্ট আবু ফারহান, জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, জেসিআই চট্টপ্রামের লোকাল প্রেসিডেন্ট আবু বকর শাহেদ ওরফে শান, জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট মো. এজাজুল হাসান খান এবং জেসিআই ঢাকা এইসের লোকাল প্রেসিডেন্ট ফাহিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি চেয়ার খাদিজা আক্তার, জেসিআই কক্সবাজারের সেক্রেটারি জেনারেল মোনেম সালেহ, ইভিপি আবেদ আহসান সাগর, ভাইস প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান, সিওসি ডিরেক্টর আরিফুর রহমান ও ডিরেক্টর মনোয়ার কামাল জিসান।

জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও প্রজেক্টের প্রধান সমন্বয়ক এবং জেসিআই ঢাকা এইসের লোকাল প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিনটি সামনে রেখেই এই প্রজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজেক্ট গ্রিন কক্সবাজারের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শনিবার কক্সবাজারের মেরিন ড্রাইভের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION