বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আত্মত্যাগ: বড় হয়ে জান্নাতুল জানবে ‘বাবা মানুষের জন্য জীবন দিয়েছেন’

নিহত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

ভয়েস নিউজ ডেস্ক:

দেড় মাস আগেই পৃথিবীর মুখ দেখেছে শিশুটি। পরিবারের সবাই ভালোবেসে কন্যাশিশুটির নাম রেখেছে জান্নাতুল মাওয়া। এখনো বাবার সঙ্গে দেখা হয়নি মাওয়ার। বাবা মনিরুজ্জামান আসবেন; কিন্তু ছুটি মিলছিল না।

কথা ছিল শিগগিরই ছুটি নিয়ে আসবেন প্রথম সন্তানের মুখ দেখতে। আজ রবিবার দেখা হবে বাবা-মেয়ের। তবে বাবা মনিরুজ্জামান চোখ খুলে দেখতে পারবেন না প্রথম সন্তান জান্নাতকে। শনিবার সীতাকুণ্ডের ভাটিয়ারিতে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
মনিরুজ্জামানের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তার স্ত্রী পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাবার বাড়িতে সন্তান নিয়ে অবস্থান করছিলেন। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনা হয়েছেন মাহমুদা আক্তার মুক্তা। বিষয়টি জানিয়েছেন মনিরের মামা মীর হোসেন।

মনিরুজ্জামান চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে নার্সিং অ্যাডেনটেন্ট পদে কমর্রত ছিলেন।

সাতবাড়িয়া ইউনিয়নের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জয়নাল আবেদীন বলেন, মনিরুজ্জামানের সাত দিন বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তবে নিজের সন্তানের চেহারা সরাসরি দেখে যেতে পারেননি তিনি। সম্প্রতি মনির ঢাকা থেকে চট্টগ্রামে বদলি হয়েছিলেন। বিয়ে করেছিলেন পটুয়াখালী। সেখানেই তার সন্তান হয়। সেখানে ছুটি নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ছুটি নিয়ে আর বাড়ি আসা হয়নি, চিরছুটিতে চলে গেলেন।

নিহতের মামা মীর হোসেন বলেন, ‘শনিবার রাতে খবর পেয়েছি মনিরুজ্জামান আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়। পরে রবিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখি তার মরদেহ পড়ে আছে। মনিরুজ্জামান নিজের পেশাগত কারণে জীবন দিল। তার অবুঝ সন্তান নিয়ে স্ত্রী এবং পরিবার কী করবে ভেবে পাচ্ছে না। বড় হয়ে জান্নাতুল জানবে তার বাবা দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন। ‘

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘রবিবার সকালে খবর পেয়েছি মনিরুজ্জামান মারা গেছেন। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ যত রকমের সহযোগিতা দেওয়া যায়, সব করব। এ ঘটনায় আমরাও শোকাহত। ‘

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION