শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সুপারিনটেনডেন্ট ( অতিরিক্ত দায়িত্ব) ম. ফজলুল হক এর কক্সবাজার পিটিআই হতে শেরপুর পিটিআইতে বদলী উপলক্ষে “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
৫ জুন অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী সুপারিনটেনডেন্ট শামশুল আহসান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইলিয়াস আহমেদ ( Instructor science). এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি মহোদয়,কক্সবাজার জেলার সকল ইউআরসি Instructor গণ , ডিপিএড প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ ।
মানপত্র পাঠ করেন ডিপিএড প্রশিক্ষণার্থী , বিদায়ী অতিথিকে ক্রেস্ট তুলে দেন সভাপতি মহোদয় ।
বিদায় সংবর্ধা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নুরুল আলম (Instructor Physical ), পার্থ প্রতীম চৌধুরী ( Instructor General) রামু ,পেকুয়া, মহেশখালী ও উখিয়া উপজেলা ইউআরসি Instructor আজিজুল হক, মোঃ ইলিয়াস, আবুল মনসুর, অশোক কুমার ,উনিসেফ কর্তৃক নিয়োগকৃত Instructor সহিফা ইসলাম, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম ছিদ্দিকী,এবং ডিপিএড শিক্ষার্থীবৃন্দ ।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার পিটিআই এর Instructor বৃন্দ , ইউআরসি Instructor বৃন্দ , কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ডিপিএড প্রশিক্ষণার্থীবৃন্দ ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ।বিদায়ী অতিথি ১১মে ২০১৯ ইং হতে ০৫ জুন ২০২২ ইং পর্যন্ত কক্সবাজার পিটিআই এর অনেক স্মৃতি, সহকর্মীদের আন্তরিকতার এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদর ভালোবাসায় অভিভূত হয়ে নিজেও কাঁদলেন ,সবাইকে কাঁদিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এর পৃষ্ঠ হতে নতুন কর্মস্থলে উদ্দেশ্যে বিদায় নিলেন।
ভয়েস/জেইউ।