শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

শিশু হত্যার দায়ে চাচির যাবজ্জীবন

ভয়েস প্রতিবেদক:

চকরিয়া উপজেলায় শিশু রিফাত (৪) হত্যা মামলায় জাকিয়া সুলতানা লালু নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোজাফ্ফর আহমদ হেলালী এ তথ্য জানিয়েছেন। জাকিয়া সুলতানা লালু চকরিয়ার খুটাখালীর সৈয়দ হোসেনের স্ত্রী এবং ভুক্তভোগীর চাচি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ অক্টোবর সৈয়দ আকবরের ছেলে রিফাতকে তার ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া শ্বাসরোধে হত্যা করে। এরপর টয়লেটের খোলা ট্যাংকে লুকিয়ে রাখে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়িতে থাকা জাকিয়াকে গ্রেফতার করা হয়। ৮ অক্টোবর রিফাতের বাবা সৈয়দ আকবর বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION