শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

বালুখালীতে ভুয়া র‍্যাব আটক

ভয়েস প্রতিবেদক:
উখিয়া বালুখালী এলাকা থেকে  র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের দায়ে ২ যুবককে আটক করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মনজুর মেহেদী।
আটকরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানি  রাজপাট এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার মৃত মো. আবুর ছেলে শহিদ সিকদার (৪০)।
মেজর মনজুর মেহেদী জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নস্থ বালুখালী বাজারে বিভিন্ন দোকানে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ  র‍্যাব পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি, লুটপাট, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
তিনি জানান, সুমন মুন্সি এবং তার অপর দুই  সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদারসহ উখিয়ার থ্যাইংখালী রোড হতে জনৈক রোহিঙ্গাকে র‍্যাব পরিচয় দিয়ে অপহরণপূর্বক তার কাছ থেকে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিকটিম তাদেরকে ৪০ হাজার  টাকা মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে মুক্তি পায়। তারা ঈদকে সামনে রেখে র‍্যাব পরিচয়ে  অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণের টার্গেট নিয়ে অপরাধ করার সময় র‍্যাব-১৫ তাদের আটক করে। এসময় তাদের তল্লাশি  করে ২টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ২টি ভুয়া র‍্যাব আইডি কার্ড, ২টি র‍্যাব জ্যাকেট, ১টি হাতকড়া, ২টি পিস্তল কভার, ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। আটক সুমন মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION