শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

দ্বিতীয়বার ফুটবলারদের ভোটে বর্ষসেরা সালাহ

মোহাম্মদ সালাহ,ফাইল ছবি।

খেলাধুলা ডেস্ক:

প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার হলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর স্বীকৃতিতে ক্যারিয়ারে দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন মিশরীয় ফরোয়ার্ড।

ইংলিশ ফুটবলের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে একবারের বেশি পিএফএ বর্ষসেরা হলেন সালাহ। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল করেন। লিভারপুলকে জেতান এফএ কাপ ও লিগ কাপ এবং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে হয় রানার্সআপ।

প্রিমিয়ার লিগে ২৩ গোল করেন সালাহ। টটেনহ্যামের সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা তিনি। গত দুইবারের বর্ষসেরা কেভিন ডি ব্রুইনা, ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যারি কেইন, ভার্জিল ফন ডাইক ও সাদিও মানেকে পেছনে ফেলে এই মর্যাদা পান সালাহ।

২০১৮ সালের পর আবারও এই পুরস্কার জিতে সালাহ বললেন, ‘এটা জেতা সত্যিই ভালো, বিশেষ কারণ এটা খেলোয়াড়দের ভোটে দেওয়া হয়। এটা প্রমাণ করে আপনি সত্যিই কঠোর পরিশ্রম করেছেন এবং যার জন্য কাজ করেছেন সেটা পেয়েছেন। আমার ঘরের ক্যাবিনেটে ট্রফিগুলো সাজানো আছে। আমি সেখানে সবসময় জায়গা রাখি এবং কল্পনা করি ট্রফি আসতেই থাকবে।’

প্রিমিয়ার লিগ জিততে না পারলেও পিএফএ’র বর্ষসেরা দলে দাপট লিভারপুলের। জায়গা পেয়েছেন ছয় খেলোয়াড়- আলিসন, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ভার্জিল ফন ডাইক, থিয়াগো আলকান্তারা, মানে ও সালাহ। এছাড়া চেলসির অ্যান্টনিও রুডিগার, ম্যানসিটির জোয়াও কানসেলো, বার্নার্ডো সিলভা, ডি ব্রুইনা। ২০০৯ সালের পর ইংল্যান্ডে ফেরা ম্যানইউ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও জায়গা পেয়েছেন বছরের সেরা দলে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION