মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

হার্ট এ্যাটাক:খালেদা জিয়া ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে

বেগম খালেদা জিয়া

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে শনিবার (১১ জুন) দুপুরে রিং পরানো হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন। এ সময় পার হলেই তার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রবিবার (১২ জুন) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সিসিইউতে আছেন, মেডিক্যাল বোর্ড তাকে অবজারভেশনে রেখেছে। গতকাল এনজিওগ্রাম করে হার্টে রিং বসানো হয়েছে। অবজারভেশনের পর পরবর্তী করণীয় ঠিক করবে মেডিক্যাল বোর্ড।’

গতকালই খালেদা জিয়ার তিনটি ব্লক ধরা পড়েছিল জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘ওনার লিভারের সমস্যাসহ শারীরিক সার্বিক বিষয় বিবেচনায় বাকি দুইটিতে অস্ত্রোপচার করা হয়নি। বাকি ব্লকগুলো ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে।’

গুলশানের বাসায় ‘ফিরোজা’য় বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করলে রাত ৩টায় ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপাসনের অসুস্থতার খবর পেয়ে দ্রুত উত্তরার বাসা থেকে গুলশানে আসেন এবং চেয়ারপারসনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে খালেদা জিয়ার হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয়।

জানা গেছে, ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION