শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

হোটেল কক্ষ থেকে ৮ জুয়াড়ি সহ ১৩ লাখ টাকা উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে হোটেল কক্ষ থেকে ৮ জুয়াড়ি সহ ১৩ লাখ টাকা উদ্ধার করা করেছে র‍্যাব।
সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের গণপূৃতের ভবন-৪ এর আল ফাট্টাহ রিসোর্টের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন- আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজি রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।
কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, অনেকে এখানে এসে জুয়ায় নি:শ্ব হয়েছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। তারই ধারবাহিকতায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় আনুমানিক ১৩ লাখ টাকাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এর আগে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি কক্সবাজার ‘কটেজ জোনের কিং’ কাজী রাসেল আহমেদ নোবেলকে (৩৩) এক নারীসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় ইয়াবা সেবন করেছিলেন তারা। তার সঙ্গে গ্রেপ্তার আসমাউল হুসনা মিম ঢাকার দোহারের জয়পাড়ার মৃত আবদুল মজিদের মেয়েকে গ্রেফতার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটন ব্যবসায়ীরা জানান, কাজী রাসেলের অপরাধের রাজ্য বিস্তৃত। কলাতলী সড়কের পূর্বপাশের প্রতিটি গেস্ট হাউজ এবং ফ্ল্যাট থেকে রাসেলের হয়ে চাঁদা তোলে তার বাহিনীরা। এভাবে প্রতিদিন প্রায় চার-পাঁচ লাখ টাকা চাঁদা তুলেন রাসেল। সে হিসাবে মাসে তার চাঁদার টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকা।
ভয়েস/আ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION