শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

চুয়েট বন্ধ ঘোষণা,হল ত্যাগের নির্দেশ

চুয়েট ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে আগামী ১৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে ছেলেদের হল এবং আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়তে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফারুক উজ-জামান চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সভা চলে।

রেজিস্ট্রার ফারুক উজ-জামান চৌধুরী বলেন, সোমবারের ঝামেলাসহ সব মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য। ঈদের ছুটিসহ সব মিলিয়ে ১৪ জুলাই পর্যন্ত সবকিছু্ বন্ধ থাকবে।

এর আগে রোববার রাতে চুয়েট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION