বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

শরীয়তপুরে বদলী কক্সবাজার জেল সুপার মোঃ নেছার আলম 

ভয়েস নিউজ ডেস্ক:
কক্সবাজার জেল সুপার মোঃ নেছার আলমকে শরীয়তপুর জেলা কারাগারে বদলী করা হয়েছে।
একই পদে আসছেন পাবনা জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান।

বৃহস্পতিবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৯.০০২.২২.২৩৫ প্রজ্ঞাপন সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে একই প্রজ্ঞাপনে ১১ জন জেল সুপারকে নতুন কর্মস্থলে বদলী করা হয়েছে।
২০২০ সালের ২২ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে বদলী হয়ে কক্সবাজার জেলা কারাগারে আসেন মোঃ নেছার আলম।

তিনি সুনামগঞ্জে জেলার দিরাই থানার গছিয়া গ্রামের মরহুম ফরিদ উদ্দিনের ছেলে।
১৯৯৯ সালের ১৫ জুলাই ডেপুটি জেলার হিসেবে তিনি যোগ দেন।

জেল সুপার হিসাবে কক্সবাজার জেলা কারাগার মোঃ নেছার আলমের দ্বিতীয় কর্মস্থল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION