বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

জাতীয় বিচ ডজবল টুর্ণামেন্ট: পুরুষদলে পুলিশ, নারীদলে আনসার চ্যাম্পিয়ন

এম.এ আজিজ রাসেল:
পর্দা নামলো ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতার। শনিবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুষ ক্যাটাগরিতে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ। এছাড়া নারী ক্যাটাগরিতে পুলিশের মেয়েদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

পরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

তিনি বলেন, “সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠান দেশের ক্রীড়া বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে ক্রীড়াঙ্গন। এমন আয়োজনের মধ্য দিয়ে তৃণমূলে তৈরি হচ্ছে ভাল মানের খেলোয়াড়। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনছে।”

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসারের ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মোহাম্মদ সিরাজুর রহমান ভূইয়া, আনসারের কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ, কুটুম বাড়ি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লায়ন নুরুল কবির পাশা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হারুন অর রশীদ ও আনসারের সহকারী পরিচালক মো. রায়হান উদ্দিন ফকির। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION