বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

প্রবল বর্ষণে মহেশখালীতে জলাবদ্ধতা: শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

আমিনুল হক, মহেশখালী:
টানা প্রবল বর্ষণে মহেশখালীর প্রায় সব নিম্নাঞ্চল প্লাবিত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি উপজেলার হোয়ানক  ইউনিয়নের পশ্চিম কালাগাজির পাড়ার অর্ধ শতাধিক বাড়ি ঘর সহ মহেশখালীতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে  বলে জানা গেছে। এসব বাড়ি ঘরের ভিতরে বর্তমানে হাঁটু পরিমাণ পানি রয়েছে।
উক্ত ক্ষতিগ্রস্থ পরিবারের কয়েকশ  লোকের স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। এলাকাবাসীরা জানান, গত কয়েক দিনের টানা  প্রবল বর্ষণ ও  পাহাড়ি ঢলে হোয়ানকের হরিয়ারছড়া, পশ্চিম কালাগাজির পাড়া, ধলঘাটার সুতুরিয়া বাজার, সরইতলা, পন্ডিতের ডেইল, মুহুরীঘোনা, ছোট মহেশখালী ইউনিয়নের তেলি পাড়া, ঠাকুরতলা, দক্ষিন নলবিলা, মাতারবাড়ী ইউনিয়নের পুরান বাজার, মগডেইল, রাজঘাট, কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা, সোনার পাড়া, কুতুবজোমের ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, মগকাটা, শাপলাপুরের কায়দাবাদ, বারঘর পাড়া, ষাইটমারা, জেমঘাট সহ প্রায় সব  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়াও প্রবল বর্ষনে পাহাড় ধ্বসে কালারমারছড়ার অফিস পাড়ায় রবিউল হাসান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারদের বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিকে ২০ জুন দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পাহাড় ধ্বসে নিহত শিশু  রবিউল হাসান এর পরিবারের পাশে দাঁড়ান। এসময় তিনি সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে আহ্বান জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION