বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

কৃষি খাতের চারটি নীতি বিষয়ে পলিসি লিংকের কর্মশালা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের কৃষি খাতের চারটি নীতি বিষয়ে পলিসি লিংকের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে লাবনী পয়েন্টে একটি হোটেলের সম্মেলন কক্ষে ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এ কর্মশালার আয়োজন করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান। এছাড়াও কক্সবাজার হরটি কালচার সেন্টারের সহকারী পরিচালক সায়রা বানু, ‘বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক জালাল উদ্দীন, ফিড সেফটি অফিসার ফরজিয়া হক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান- সাগর থেকে জেলেরা মাছ শিকার করে কিভাবে সম্পুর্ন অর্গানিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্ন মাছ শুকিয়ে খাবারের উপযুক্ত করা হয় তার উপর ধারণা দেন।

কর্মশালায় কৃষি চারটি নীতি স্তম্ভের বীজ, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION