রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজারে উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ ৭২ জন করোনা পজিটিভ

বলরাম দাশ অনুপম :
কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, এক ছাএলীগ নেতাসহ আরো ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একদিনে ৫৬২ জনের করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে মোট ৭৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী ৪ জন জেলার বাইরের। মোট পজিটিভ রোগির মধ্যে কক্সবাজার সদরে সর্বাধিক ৪২ জন শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ক ডাঃ অনুপম বড়ুয়া শনিবার রাত সাড়ে ১০ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তাঁর দেয়া তথ্য মতে, শনিবার (১৩ জুন) একদিনে ৫৬২ জন নতুন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা টেষ্ট হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের মধ্যে ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে কক্সবাজার জেলার ৭২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার দুইজন, বান্দরবান জেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন রয়েছেন।

সুত্র মতে, কক্সবাজার জেলায় শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, ‍উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১০ জন ও মহেশখালী উপজেলায় একজন রয়েছেন। অপরদিকে এ দিন ৪৮৬ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

এছাড়া সদরে অাক্রান্তরা রুমালিয়ারছড়া, বাজারঘাটা, বাহারছড়া, খুরুশকুল, কলাতলী, পেশকারপাড়া, নতুন বাহারছড়া, ঘোনারপাড়া, জনতা সড়কের বাসিন্দা বলে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION