বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

মহেশখালীতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে কর্মশালা

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ জুন (মঙ্গলবার)  দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সুফিয়ান।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম সহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি।
কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ এই দশটি উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। ভিশন ২০২১ এর অভিজ্ঞতার আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের সঠিক এবং আরো কার্যকর বাস্তবায়ন ভিশন ২০৪১ অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এক্ষেত্রে উদ্যোগসমূহের নিয়মিত পরিবীক্ষণের পাশাপাশি বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করা প্রয়োজন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION