বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

সৌদি আরবে হজে গিয়ে ছয় বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ছয়জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪), মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ১৭ জুন এবং ২১ জুন আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) মারা যান।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। ডেথ সার্টিফিকেট সংযুক্ত ও তারিখ উল্লেখ করে পোর্টালে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত হাজী … তারিখে ইন্তেকাল করেন।’

পিলগ্রিম সূত্রে জানা যায়, জাহাঙ্গীর কবিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। তার পাসপোর্ট নম্বর A01012228। তার গাইড ছিলেন মো. রফিকুল ইসলাম, মোয়াল্লেম রাবাহ ফুয়াদ আব্দুল্লাহ আকবর; নুরুল আমিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তার পাসপোর্ট নম্বর EF0758006। তার গাইড ছিলেন মোহাম্মদ মাসুম, মোনাজ্জেম খন্দকার মোহাম্মদ আবু ছালেহ; রামুজা বেগমের বাড়ি কুমিল্লার আদর্শ সদরে। তার পাসপোর্ট নম্বর BW0843328। তার গাইড ছিলেন এসএম এনায়েত কবির, মোনাজ্জেম মুহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মো. হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাটের সদর উপজেলায়। তার পাসপো্র্ট নম্বর EE0385376। তার গাইড ছিলেন শাহিদুল্লা, মোনাজ্জেম মিরাজুল ইসলাম; আবদুল জলিলের বাড়ি রংপুরের পীরগাছার তাম্বুলপুরে। তার পাসপোর্ট নম্বর BX0552614। আর বিউটি বেগম রাজধানী ঢাকার কোতয়ালীর বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর EA0009584। তার গাইড মো. তোফাজ্জল হোসেন।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

গত ৫ জুন থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই এবং শেষ হবে ৪ আগস্ট। আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION