সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

প্রস্তুতি সম্পন্ন, কাল উদ্বোধন পদ্মা সেতু

ভয়েস নিউজ ডেস্ক:

পদ্মা পার হওয়ার হাজারো ঝক্কিঝামেলার অবর্ণনীয় কষ্ট, কখনো কখনো এক পাড়েই বিনিদ্র রজনীযাপন, স্বজন হারানোর ঘটনা বা অ‌্যাম্বুলেন্স নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা-এসব গল্প আর কখনো ফিরে আসবে না। বাঁচবে প্রাণ, জীবনে আসবে গতি। এক পদ্মা সেতুই পাল্টে দিয়েছে সবকিছু। যেটি দক্ষিণাঞ্চলের মানুষের কাছে শুধু একটি সেতু নয়, একটি আবেগ। বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা আর হার না মানা অপ্রতিরোধ‌্য মানসিকতার মূর্ত প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর যানচলাচলের জন‌্য খুলে দেওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই স্বপ্নের সেতুর উদ্বোধন করবেন। এর পরের দিন রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে থেকে জনসাধারণের জন‌্য উন্মুক্ত হবে এই সেতু। স্বপ্নের এই সেতুতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের কষ্টের অধ‌্যায়ের সমাপ্তি ঘটবে। সেই সঙ্গে প্রাণ পাবে ওই অঞ্চলের অর্থনীতি। দেশের জিডিপিতে ইতিবাচক অবদান আসবে।

এরই মধ‌্যে সেতু উদ্বোধনের সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। নদীর দুই পাড়ে এখন উৎসবের আমেজ, সাজসাজ রব। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে প্রথম সুধী সমাবেশে বক্তব‌্য রাখবেন এবং পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দেবেন। পরে তিনি সেতুর ফলক ও ম্যুরাল উদ্বোধন করে টোল দিয়ে সফরসঙ্গীদের নিয়ে পদ্মা সেতু পার হবেন। ওপারে গিয়েও তিনি প্রথমে সেতুর ফলক ও পরে ম্যুরাল উদ্বোধন করবেন। বিকেলে তিনি কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব‌্য রাখবেন।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য জাহাঙ্গীর কবির নানক  বলেন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষেণে দাঁড়িয়ে বাংলাদেশ। যারা অসীম সাহসিকতা, বিচক্ষণ নেতৃত্ব আর দুরদর্শী চিন্তার ফসল এই সেতু তাকে দেখার জন‌্য, তার কথা শোনার জন্য বাংলার মানুষ এখন অপেক্ষা করছে। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার এই সেতু উদ্বোধন করবেন আধুনিক বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন‌্যা শেখ হাসিনা। জনসভা জনসমুদ্রে পরিণত হবে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে দলীয় দুই হাজার স্বেচ্ছাসেবক আগত মানুষের সব ধরনের সহযোগিতা ও সেবা দেওয়ার জন‌্য প্রস্তুত রয়েছে।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION