সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

প্রথম দিনে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকার টোল আদায়

ভয়েস নিউজ ডেস্ক:
বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকার টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। গতকাল রবিবার (২৬ জুন) সকাল ৬টায় পদ্মা সেতু সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়ার সময় থেকে আজ সোমবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত এই টাকা আদায় করা হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, এই সময়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এর আগে গত শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এপথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION