বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের অবস্থান যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। শহরটির উপকণ্ঠে রেল লাইনের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লরি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।

লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।নিখোঁজ গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার দাবি, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত’ নীতির ফলেই এমন ঘটনা ঘটেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION