বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

রাজধানীতে  বিক্ষোভ সমাবেশের ডাক ইমরানের

ইমরান খান

ভয়েস নিউজ ডেস্ক:

ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর আগাম নির্বাচনের দাবিতে আজাদি মার্চ নামে বিক্ষোভ শুরু করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সরকারের হস্তক্ষেপে ছয় দিনের মাথায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আজাদি মার্চ পণ্ড হয়ে যায়। গতকাল সোমবার পিটিআই চেয়ারম্যান ইমরান খান ঘোষণা দিয়েছেন, আগামী ২ জুলাই রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করবেন তিনি। খবর ডন অনলাইনের।

সোমবার পিটিআইয়ের শীর্ষ নেতারা এক বৈঠকে করেন। এতে তাঁরা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির নিন্দা এবং সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পাকিস্তান নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে উদ্বেগ জানান তাঁরা।

এ ছাড়া ২ জুলাই প্যারেড গ্রাউন্ডের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েও দলের নীতি নির্ধারণী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বিক্ষোভ সমাবেশ সফল করতে পিটিআইয়ের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ শাখাকে প্রস্তুতি জোরদার এবং সমাবেশকে ঐতিহাসিক করার জন্য সর্বোচ্চ প্রচারণা চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে ইমরান খান বলেছেন, তিনি ২ জুলাইয়ের বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেবেন। সব বয়স ও পেশার বিশেষ করে তরুণ ও নারীরা এখন রাজনীতি নিয়ে যেকোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়। বিরোধী দল যখন তাঁকে অপসারিত করে তখন দেশজুড়ে বিক্ষোভ তার প্রমাণ বলে দাবি করেন তিনি।

ইমরান খানের অভিযোগ, দেশের ‘মীর জাফররা’ স্বৈরশাসকদের চেয়েও বেপরোয়াভাবে দেশের সংবিধান, আইন ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION