বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

সৈকত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার বিমানবন্দর এলাকার পার্শ্বে সৈকত থেকে রবিন হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের উত্তর নুনিয়ারছড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প এলাকার পাশে বালিয়াড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন।
নিহত রবিন হোসন শহরের ঝাউতলা এলাকার মোহাম্মদ শহীদের ছেলে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসে তারা রবিনের লাশ সনাক্ত করেন।
নিহতের বড় ভাই ফজলে রাব্বি বলেন, ‘রবিন মানসিক ভারসাম্যহীন ছিল। সে সোমবার বিকেল ৩টা থেকে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক জায়গায় তাবে খোঁজাখুঁজি করেও পাইনি। এখন মর্গে এসে তার মরদেহ পেলাম। কী কারণে তার মৃত্যু হয়ে তা এখনো বলতে পারেননি নিহতের বড় ভাই।
ওসি সেলিম উদ্দিন জানান, ‘কক্সবাজার বিমানবন্দরের উত্তর প্রান্তে নুনিয়ারছড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নুনিয়ারছড়া এলাকা থেকে এক ব্যক্তিকে মৃত উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে আনা হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION