বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে লেখক আহমদ ছফার ৭৯ তম জন্মদিন উদযাপন

ভয়েস নিউজ ডেস্ক:

৩০ জুন অন্যতম বাঙ্গালী লেখক আহমদ ছফার জন্মদিন। এ উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ আহমদ ছফা, চাবুক হাতে অদৃশ্য ঘোড় সওয়ার’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়।

মূল প্রবন্ধ লিখেছেন ও পড়েছেন কবি জাহেদ সরওয়ার। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ ইয়াছিন। আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেছেন, রাজনীতিবিদ দিলীপ দাশ, সহকারি অধ্যাপক আশীষ চক্রবর্তী, কবি খালেদ মাহবুব মোর্শেদ, প্রভাষক বেলাল হোসাইন, প্রভাষক কামাল হোসাইন, প্রভাষক ও কবি আলম ছৈয়দ। অনুষ্টানটি সঞ্চালনা করেছেন আবৃত্তিকার তৌহিদা আকতার।

এছাড়াও উপস্থিত ছিলেন মহেশখালী কলেজ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

অনুষ্টানে সভাপতির বক্তৃতা শেষে জন্মদিনের কেক কাটা হয়।

বক্তারা বলেন, আহমদ ছফা শুধু একজন লেখক নন তিনি একজন পাবলিক বুদ্ধিজীবীও। তিনি অদৃশ্য চাবুক হাতে এখনও শাসন করেন বাংলা চিন্তাকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION