বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

টেকনাফের সেই এনাম মেম্বার গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফের আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এনামুল হক ওরফে এনাম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা তাকে গ্রেফতার করা হয়।

এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ বলছে, ফেসবুকে র‌্যাবের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এনামের নামে মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলাও রয়েছে। ২০১৯ সালে ১৬ ফেব্রুয়ারি ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ীদের একজন এনাম।

টেকনাফ মডেল থানার ওসি জানান, র‌্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এনামকে গ্রেফতার করা হয়েছে। সে একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION