রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

রণবীর-সঞ্জয়-বাণীর পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক:

করন মালহোত্রা পরিচালিত পরবর্তী সিনেমা ‘শমশেরা’। এ সিনেমার প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন—রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, বাণী কাপুর। ইতোমধ্যে সিনেমাটির পোস্টার, টিজার ও ট্রেইলার দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে।

যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমা আগামী ২২ জুলাই মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। ১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর, সঞ্জয় ও বাণী? এ নিয়ে জোর আলোচনা চলছে।

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শমশেরা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। এ জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। বাণী কাপুর অভিনয় করেছেন সোনা চরিত্রে। তিনি পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। দারগা শুদ্ধ সিং চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। বরেণ্য এই অভিনেতা সিনেমাটির জন্য পারিশ্রমিক নিয়েছেন ৮ কোটি রুপি।

জানা গেছে, এ সিনেমায় এক ডাকাত সম্প্রদায়ের গল্প তুলে ধরা হবে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—আশুতোষ রানা, রনিত রায়, ত্রিধা চৌধুরী, সৌরভ শুক্লা প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION