রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

জুটি বেঁধে ফিরছেন প্রভাস-আনুশকা!

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার সফল জুটি প্রভাস ও আনুশকা শেঠি। অভিনয় ক্যারিয়ারে ‘বিল্লা’, ‘মির্চি’, ‘বাহুবলি’র মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

২০১৭ সালে মুক্তি পায় এ জুটির ‘বাহুবলি টু’ সিনেমাটি। এরপর একসঙ্গে কাজ করার গুঞ্জন চাউর হলেও তা বাস্তব রূপ নেয়নি। দীর্ঘ ৫ বছর পর ফের জুটি বাঁধতে যাচ্ছেন প্রভাস-আনুশকা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রভাসকে নিয়ে পরিচালক মারুতি একটি সিনেমা নির্মাণ করছেন। এ সিনেমায় অভিনয়ের জন্য সবুজ সংকেত দিয়েছেন আনুশকা শেঠি। খুব শিগগির এ সিনেমার ঘোষণা দেবেন নির্মাতারা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘এ সিনেমায় তিনটি প্রধান নারী চরিত্র রয়েছে। একটিতে অভিনয় করবেন আনুশকা শেঠি। অন্য দুই নারী চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছেন নির্মাতারা। ২-৩টি শিডিউলের মধ্যে সিনেমাটির শুটিং শেষ করবেন। কমেডি ঘরানার এ সিনেমা প্রযোজনা করবেন ডিভিভি দানাইয়া।’

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে শ্যাম’। রাধা কৃষ্ণা পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে সফল হলেও দর্শক-সমালোচকদের প্রশংসা পায়নি। অন্যদিকে আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। ২০২০ সালে মুক্তি পায় এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION