বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ইউক্রেনের লিসিচানস্ক দখলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের পূর্ব লুহানস্কের লিসিচানস্ক শহর পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। রাশিয়ার সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সিকে এমনটাই জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদীর এক মুখপাত্র আন্দ্রেই মারোচকো।

তিনি বলেন, ‘লুহানস্কের মিলিশিয়া ও রাশিয়ান বাহিনী সবশেষ কৌশলগত শহরটি দখল করেছে। লিসিচানস্ক সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে’।

তবে শনিবার (২ জুলাই) রাশিয়ার দাবি প্রত্যাখান করেছে ইউক্রেন। লিসিচানস্কের চারপাশে তীব্র লড়াই চলছে জানিয়ে ইউক্রেনীয় ন্যাশনাল গার্ডের মুখপাত্র রুসলান মুজিচুক দেশটির টেলিভিশনে বলেন, ‘শহরটি এখনও আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। ঘিরে ফেলা হয়নি’।

শহরটি দখল করলে রাশিয়ানরা ডনবাসের পূর্বাঞ্চলে আরও গভীরে প্রবেশ করতে পারবে। কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ডনবাস।

সম্প্রতি ডনবাসের আরেক কৌশলগত শহর সেভরোডনেস্ক দখল করে নেয় রাশিয়া। সম্প্রতি এই দুই শহর দখল নিতে ব্যাপক হামলা শুরু করে রুশ বাহিনী। ইউক্রেনীয় যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তুললেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আরও জোরালো হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ভয়াবহ হামলায় ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তাদের অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। সূত্র: আল জাজিরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION