বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের ‘গার্লফ্রেন্ড চাই’

বিনোদন ডেস্ক:

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও কণ্ঠশিল্পী তৌহিদুল ইসলামের নতুন গানচিত্র প্রকাশ হয়েছে। এটির নাম ‘গার্লফ্রেন্ড চাই’।২ জুলাই ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হলো। গানটির কথা ও সুর করেছেন তৌহিদুল ইসলাম নিজেই, সংগীতায়োজন করেছেন শোভন রায়। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানচিত্রটিতে মডেল হিসেবে কাজ করেছেন ইমতু রাতিশ, সামিহা আক্তার ও তিন্নী।

তৌহিদুল ইসলাম বলেন, ‘নতুনদের কথা চিন্তা করে গানটি করা হয়েছে। যারা একটু ভিন্ন কথার গান শুনতে চান তাদের জন্য এই গানটি করেছি।’

এর আগেও বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে ডিএমপির এই চৌকস কর্মকর্তার। তৌহিদুল ইসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘আমিতো এমনই’, ‘মিছে মায়া’, ‘আকাশ ভালোবাসি’, ‘দিন খারাপের দিনে’, ‘আমি বৃষ্টি হতে পারি’, ‘আমার সোনা বন্ধুরে’, ‘লতায় লতায়’, ‘কলিজাতে দাগ লেগেছে’, ‘একুশ আমার চেতনা’, ‘একদিন দেখা হবে’ প্রভৃতি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION