রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

রণবীর সবচেয়ে দামি ফ্ল্যাট

বিনোদন ডেস্ক:

পরপর দুটি বড় বাজেটের ফ্লপ ছবি উপহার দিলেও বরাবরই ফুরফুরে মেজাজে থাকেন রণবীর সিং। এই যেমন; সম্প্রতি মুম্বাইয়ের সব চেয়ে দামি ফ্ল্যাটটি কিনেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে হবে তার নতুন আস্তানা। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও।

রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তার বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান চালান বাবা-ছেলে। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তারা।

প্রতিবেদনে বলা হচ্ছে, এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান। নতুন এই আস্তানার দাম ১১৯ কোটি রুপি।

এই সম্পত্তির কার্পেট এলাকা ১১ হাজার ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩শ’ বর্গফুট জুড়ে।

সিনেমায় মন্দা চললেও বহুমূল্য এই ফ্ল্যাট কিনে আরও একবার শিরোনামে রণবীর।

তবে কি স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে এখানেই থাকবেন তিনি? এ বিষয়ে কিছুই জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION