রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

দীপিকার লকল ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক:
সারা বিশ্বে একজন মানুষের মতো দেখতে মোট সাতজন মানুষ আছে— কথাটি অনেকেই বলে থাকেন! এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মতো এক নারীর দেখা মিলেছে। যার মুখের আদল দীপিকার মতোই। দু’জনের চোখের ভাষাও অনেকটাই এক। ঠোঁট, থুতনি, হাসি— একঝলক দেখে দীপিকা ভেবে ভুল করা অস্বাভাবিক নয়। যদিও সময় নিয়ে দেখলে সত্যিটা ধরা পড়বে।

নকল দীপিকার সন্ধান মিলেছে ইনস্টাগ্রামের বদৌলতে। তার ছবি নিয়ে ইন্টারনেটে চলছে তুমুল আলোচনা। যা এখন অন্তর্জালে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছেন দীপিকার মতো দেখতে এই নারী কে?

খোঁজ নিয়ে জানা যায়, এই নারীর নাম ঋজুতা ঘোষ দেব। তিনি বাঙালি নারী; কলকাতার বাসিন্দা। পেশায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৫৬ হাজারের বেশি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি।

সোশ্যাল মিডিয়ায় তারকার লুক নিয়ে আলোচনা এবারই প্রথম নয়। কিছু দিন আগে আলিয়া ভাটের মতো দেখতে এক নারীর ভিডিও ভাইরাল হয়েছিল। তা ছাড়াও ঐশ্বরিয়া, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের মতো দেখতে নারীর ছবিও ভাইরাল হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION