রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নায়িকাকে পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক:

নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া সুলতানা। চলচ্চিত্রে ‘পুষ্পিতা পপি’ নামে তিনি পরিচিত। সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেন এই নায়িকা।

চাঁদপুরের হাজীগঞ্জ থানায় গত ১৩ জুলাই সাধারণ ডায়েরি করেন পুষ্পিতা। ডায়েরি নম্বর-৬৭০।

ডায়েরির লিখিত বক্তব্য অনুযায়ী পুষ্পিতা অভিনয় বাদ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে এবং তাকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘তারপর তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পুষ্পিতার। এ ছাড়া ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমা দু’টিতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION