সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সিইসি অপেক্ষা করবেন বিএনপির জন্য 

কাজী হাবিবুল বাশার ,সিইসি

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিএনপির সংলাপে অংশগ্রহণ প্রসঙ্গে বলেছেন, আমরা ওয়েট (অপেক্ষা) করব। যদিও নির্বাচন কমিশন (ইসি) গতকালই জানিয়েছে সংলাপে তারা অংশ নেবে না। বিএনপি মহাসচিবও গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ইসির সংলাপে আসবেন না।

বুধবার (২০ জুলাই) গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি সংলাপে আসছে না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘আমরা ওয়েট করব’। বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি। সংলাপ শেষ হলে সারবস্তু অবহিত করা হবে বলে জানান তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখন পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। তারা ভালো নির্বাচন যাতে হয়, ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব। প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিটি দলই বলেছে তারা ঐক্যমতে বিশ্বাস করে। ঐক্যমত তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব। এই বিষয়ে কেউ না করেনি। প্রয়াসটি অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলেছি, ঐক্যটা আমাদের নয়। আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হব। আর আমরা যে দায়িত্ব নিয়েছি, আইন কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা পালন করে যাব।’

এই সংলাপের মধ্য দিয়ে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘ইসির প্রতি অনাস্থা সবসময় আছে বা নেই দুটো জিনিস। আপনারা তো পেপারেই দেখছেন একটা দলের হয়ত অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে বসেছে তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION