রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বাঙালি নারীর সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না: শ্রীলেখা

বিনোদন ডেস্ক:

সম্প্রতি পোশাক খুলে ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এ নিয়ে ইতোমধ্যে অনেক তারকা অভিনয়শিল্পী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

এই অভিনেত্রী বলেছেন, ‘হলিউডের টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের যৌন মিলনের দৃশ্য স্বতঃস্ফূর্ত, ঝকঝকে। তা দেখতে এতটুকু খারাপ লাগে না। কিন্তু এমন দৃশ্যায়ন টলিউডে করতে গেলে দেখা যাবে তা কুৎসিত লাগছে।’

এই অভিনেত্রীর মতে, বাঙালি নারীর যে শারীরিক গঠন, সৌন্দর্য, তার সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না। তাই এ দেশের কোনও ফোটোগ্রাফার তাকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেবেন তিনি। তবে বিদেশি কেউ এমন প্রস্তাব দিলে রাজি হবেন তিনি।

এই অভিনেত্রীর ভাষায়, ‘ছবিটা কে কীভাবে তুলছে তার ওপর অনেক কিছু নির্ভর করে।’

এর আগে রণবীর সিংয়ের ছবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘ছবিটি পোস্ট করার পর ইন্টারনেটে লাইক, কমেন্টেসের ঝড় উঠেছে। এখানে যদি কোনো নারী থাকতো তবে কি পরিস্থিতি আলাদা হতো? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলে মন্তব্য করতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি। কিন্তু সেটা কোথায়?’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION