শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফ ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
টেকনাফ উপজেলার সাবরাং ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেনের বাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে টেকনাফ থানা পুলিশের একটিদল  অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতির খবরে চেয়ারম্যান নূর হোসেন পালিয়ে যায়। এই ঘটনায় চেয়ারম্যানসহ আরো ৩ সহযোগির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাস জনিয়েছেন, টেকনাফ উপজেলা  সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় নূর হোসেন ও তার তিন সহযোগী দিল মোহাম্মদ ( ৩৫), হাফেজ উল্লাহ (৪০), লালা (৩০) পালিয়ে যায়।
এই ঘটনায় নূর হোসেন চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি প্রদীপ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION