রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সেই ফ্ল্যাট কিনে নিলেন সামান্থা

বিনোদন ডেস্ক:
ভালোবেসে বিয়ে করেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। বিয়ের পর যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেন তারা; এ ফ্ল্যাটেই একসঙ্গে বসবাস করেন। কিন্তু কয়েক বছর পর ভেঙে যায় তাদের সংসার। সংসার ভাঙার পর ফ্ল্যাটটি বিক্রি করে দেন এই যুগল।

অবশেষে বিক্রিত সেই ফ্ল্যাটটি পুনরায় কিনে নিলেন সামান্থা। এক সাক্ষাৎকারে ওই ভবনের মালিক বলেন—‘বিবাহবিচ্ছেদের পর ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছিলেন সামান্থা-নাগা। এই ফ্ল্যাটটি সামান্থার খুব পছন্দের। তাই পরে আমার সঙ্গে কথা বলেন সামান্থা। আরো বেশি মূল্যে ফ্ল্যাটটি ফের কিনে নিয়েছেন তিনি। এখন সামান্থা তার মাকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন।’

২০১০ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি। এতে নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য আক্কিনেনির।

তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা।

‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় সর্বশেষ দেখা যায় সামান্থাকে। বর্তমানে তার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘শকুন্তলাম’। এছাড়া ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION